মায়ের মুখ - তীর্থঙ্কর সুমিত
মায়ের মুখ
তীর্থঙ্কর সুমিত
খড়ের বাঁধন কাঠামোতে
মাটি লেপা গায়ে
মা আসছে মা আসছে
আলতা রাঙা পায়ে।
খুশির খবর রঙের ঝিলিক
সবুজ সবুজ ঘাসে
কুমোর পাড়ার মূর্তি মাটি
খিলখিলিয়ে হাসে।
রঙের প্রলেপ সাজের ঘটা
আনন্দেরই সুখ
শিউলি আর কাশের বণে
দুগ্গা মায়ের মুখ।।
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

Join the conversation