ঊমা আসছে - বর্ষা ঘোষ
ঊমা আসছেবর্ষা ঘোষ
ঊমা আসছে মর্তে,
চারিদিকে সুগন্ধে ভেসে উঠেছে ,
ঊমা আসছে।
বাতাসে সুর, নীল আকাশ জুড়ে পেঁজা তুলোর মত মেঘ, পাখিদের কোলাহল
ভোরের ডাক, কাশ ফুলের গন্ধে ভরে গেছে চারদিক।
মায়ের ছেলে মায়ের কাছে
ফিরেছে, ঘর হয়েছে আলো।
আনন্দধারায় ঊমার আগমনীবার্তা
ভেসে উঠেছে আকাশে বাতাসে ।
-----সমাপ্ত-----
কবি পরিচিতি
নাম -বষা ঘোষ
ঠিকানা - পূর্ব বর্ধমান, কাটোয়া ১নং ব্লক জাজিগ্ৰাম

Join the conversation