পুজোর প্রকৃতি - কুশল বর্মন


 

পুজোর প্রকৃতি 
   কুশল বর্মন 

 
সময় এসেছে ,
পরিবেশ থেকে আকাশ ,
আকাশ থেকে প্রকৃতি ,
যেথায় সবই সেজে উঠেছে 
শরদের প্রাতে |
    
যাহাতে প্রকৃতি হাসে 
শেফালি ফুলের মালা দুলিয়ে ,
এক মুঠো ভালোবাসা পাঠিয়েছিলাম ,
নাম না জানা শরৎ - এর চিঠিতে | 

নীলের মাঝে শুভ্র মেঘও ,
বলে দেয় সময় এসেছে চলে | 
চারিদিকে শুভ্র কাশফুল ,
দুর্গোৎসবে মেতে ……
     
আগমনীর সুরে , 
পূজা পূজা গন্ধ বাতাসে |

শুভ্র মেঘের ভেলায় করে 
শরৎ নেবে বিদায় ,
হালকা হিমেল বাতাসে মধ্যে 
আগমন হবে হেমন্তের |

        ------- সমাপ্ত ---------