অমূল্য প্রকৃতি -- অনিক দাস
অমূল্য প্রকৃতি
অনিক দাস
এই কি সেই অমূল্য প্রকৃতি
যাহার মধ্যে আমি দাঁড়িয়ে আছি ----
মিষ্টি বাতাস মিষ্টি রোদ
হবে কি আজ ঢের বাদল!
লাগে বাতাস লাগে রোদ
কত সুন্দর আকাশ ঘোর।
মেঘের ছায়া আকাশ খানি
মায়ের হাসি কত জানি—
বিষ্টি পড়ে ঝমঝম ময়ূর নাচে
গাছ গকরে টলোমলো
ভোরের আকাশ কত ভালো।
রাত্রিবেলা জোনাকি এসে খেলা করে যায়,
ভোর হলে পাখি গুলি আমায় পেতে চায় ।

Join the conversation