শারদীয়ার গল্প - সুমিতা চৌধুরী
শারদীয়ার গল্প
সুমিতা চৌধুরী
আগমনীর আনন্দ সুরে আবেগী সকল মন।
মাটির প্রলেপে উঠছে জেগে মৃন্ময়ী মা,
সতৃষ্ণ দৃষ্টি প্রহর গোণে, উৎসবের আঙিনা।
কাশ শিউলির সফেন রঙে শরৎ আঁকছে ছবি,
মিষ্টি রোদের পসরা নিয়ে আমন্ত্রণ জানায় রবি।
নির্মল নীলাকাশে ভাসে সাদা মেঘের ভেলা,
পদ্ম শালুকে দেখ কানাকানি করে সারাবেলা।
আবারও এক মিলনমেলার চলছে তোড়জোড়,
একটি বছর পেরিয়ে উমা আসছে বাপের ঘর।
ফেরারী মন ব্যাকুল আবারও ঘরে ফেরার ডাকে,
শারদীয়া এমনই গল্প শোনায় মিলন উৎসবেরই বাঁকে।।
------ সমাপ্ত -----

Join the conversation