মুহুর্তের আখ্যান - সোমনাথ লাহা



 


মুহুর্তের আখ্যান 
সোমনাথ লাহা

 


  সময়ের ভিড়ে বন্দি মুহূর্তরা
  আস্তানা খোঁজে অস্থিরতায় মাঝে   
  লুকিয়ে থাকা আস্তিনে গুটিয়ে রাখে সব।
  কোথাও যেন একবিন্দু কালির আঁচড় না থাকে
  সবকিছু ভুলে আগুপিছু দেখে করে যে কলরব।
  স্রোতের ভিড়ে থাকা স্মৃতির সরণী বেয়ে
  চলাচল করে মনের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
  অদৃশ্য অবয়বে ঘোরাফেরা করে চর্তুদিকে
  মনে হয় খুব কাছেই যেন কেউ রেখাপাত করে 
  অলিন্দে আড়ালে থেকে ফিরে চলে যায়।
  ফ্রেমবন্দি হয় সবকিছু মনের ক্যামেরায়
  ক্যানভাসে ফুটে ওঠা ছবি দৃশ্যময় হয়ে ওঠে 
  জীবন তাতে রঙ ভরে তোলে অছিলায়
  স্মৃতিপটে রয়ে যায় মুহুর্তের কোলাজ।



নাম: সোমনাথ লাহা 
ঠিকানা : ৯১/৩এ, সাউথ সিঁথি রোড
কলিকাতা -৭০০০৩০