বর্ষা মুখর দিনে - সঞ্জয় ব্যানার্জী


     বর্ষা মুখর দিনে
        সঞ্জয় ব্যানার্জী

 



বর্ষা মুখর দিনে
চলে গেলে তুমি হে চিরসখা
মহাপ্রস্থানের পথে।

তুমি বিরাজিত আজও --
ঐ নীল দিগন্তের মাঝে
ঝরঝর মুখরিত শ্রাবনের দিনে।

আজ বাইশে শ্রাবণ 
স্মরণে-মননে মম
কবিতা ও গানে,মালা ও চন্দনে 
পুজিব তোমারে নিজ হাতে মালা গেঁথে।
    

                     -----  সমাপ্ত ----- 



 

সঞ্জয় ব্যানার্জী
চুঁচুড়া,ব্যারাক রোড, হুগলী