বোধন - ডাঃ তাপস ভট্টাচার্য





                     বোধন 
     ডাঃ তাপস ভট্টাচার্য 

 

আকাশে ফুটেছে আলো
বাতাসে দুলেছে ফুল,
কেয়া বন পথে যেতে
ওড়ে কার এলো চুল !
হাসনুহানার গন্ধ
বিলায় সকাল বেলা,
নদীজল বালু নিয়ে
তীরে তীরে করে খেলা!
আজিকে আশিন মাসে
হবে কার অভিষেক --
তাই তো আকাশে ভাসে
তুলো পেঁজা সাদা মেঘ।
কাশফুল ওঠে দুলে
শিউলি বিছানো মাটি,
সেজে ওঠে যে দালান
অঙ্কনে পরিপাটি ।
ওরে আয় তোরা আয়
নামিয়ে বুকের ভার --
বাজারে শঙ্খ কাঁসি
পূজা যে দূর্গা মার ।।

----  সমাপ্ত ----


  • কবি পরিচিতি
  • ডাঃ তাপস ভট্টাচার্য
  • পেশায় চিকিৎসক
  • কবি ও গীতিকার হিসেবে সুপরিচিত এবং স্বর্ণ পদক প্রাপ্ত। এছাড়া রোটারী পুরস্কারসহ নানা সন্মাননায় ভূষিত।
  • পাঁচটি ছড়া, কবিতা ও গানের বই প্রকাশিত।
  • ভারত তীর্থ মিশন গভঃ রেজিঃ সংগঠন এবং কথা ও আলাপন পত্রিকার সম্পাদক।